
বাংলাদেশ
ঈদ উদযাপনে আলোকসজ্জা করা যাবে না, মানতে হবে স্বাস্থ্যবিধি
ঈদুল আজহা উদযাপনে কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না। এ ছাড়া ঈদুল আজহার নামাজের জামাতে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আজ বৃহস্পতিবার (৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের নামাজে প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে ওজু করে ঈদগাহ বা মসজিদে আসতে হবে।



