
শারমিন নাহার ঝর্ণা
ঈদ এলো খুশি নিয়ে সবার ঘরে ঘরে
ছোট বড় সবাই তাই নতুন জামা পরে,
দলে দলে খুশিতে সবাই ঈদগাহে যায়
ঈদের নামাজ শেষ করে কত কি খায়।
ঈদ সালামি পেয়ে সবাই খুব খুশি হয়
ছোট বড় সবাই করে সালাম বিনিময়,
খুশি মনে ঘুরে সবাই আত্মীয়দের বাড়ি
সঙ্গে করে নিয়ে যায় হরেক মিষ্টির হাড়ি।
ঈদের দিনে সকলে যেন ভেদাভেদ-হীন
হাসি আর আনন্দে কাটে খুব ভালো-দিন,
ঈদের শিক্ষা সম্প্রীতি আর ভালোবাসা
ঈদ মোবারক ধনী গরিব সকলের ভাষা।



