
আব্দুল্লাহ আল মামুন রিটন
আমিও কবিতা লিখবো বলে কলম ধরেছি
চেয়ে দেখি অস্থির লাগলামহীন শব্দেরা
বিশৃঙ্খল শব্দের ছুটাছুটিতে কীসের আতঙ্ক?
প্রতিদিন কবিতার মানচিত্র দেখে নতুন মুখ
অথচ একটি মুখ শাশ্বত হয়ে আছে দীর্ঘদিন
যে মুখেও লেগে আছে ভয়ের গাঢ় কালো দাগ।
এই উষ্ণ বর্ণের শব্দগুলোর কিছুতেই সংঘবদ্ধ না
ভিন্ন ভিন্ন, কে যেন শক্ত হাতে ছিঁড়ে দিয়েছে বন্ধন
তাড়িয়ে বেড়াচ্ছে কৌশলে, দারুণ চতুর সে নিয়ন্ত্রক।
একটা কবিতা লিখবো, সমবেত করতে চাই শব্দ
দীর্ঘদিন কলম কপালে রেখে বসে আছি অপেক্ষায়
কবিতার জন্যে হলেও ওদের একত্রিত করতে চাই।



