
তূয়া নূর
কুরআনে সুন্দর একটা কথা আছে,
মাথার ভেতর ঘুরপাক খেতো।
যে নিজের জীবন দিয়ে অন্যের জীবন বাঁচালো—
সে সমগ্র মানবতাকে বাঁচালো।
পৃথিবীর সবচেয়ে সুন্দর মানবিক কথার চেয়েও মানবিক,
যে কথা বলার সাহস হয়ে উঠে নি!
নিজের বুকে এগিয়ে দিয়ে গুলিতে ঝাঁঝরা হয়ে
মানব জাতিকে আগলে রাখা।
পুলিশ অফিসার দিদারুল ইসলামের সম্মানে কথা বলতে গিয়ে
তার সহকর্মীরা কি অনায়াসে
সেই কথাটার অবিকল
উদ্ধৃতি ও উদাহরণ দিয়ে বলে গেলো
আমার মুখ থেকে বের হবার আগে।



