
শহীদুল্লা হক ভূইয়া
আজি বসন্তের ছোঁয়ায়,
উল্লাসিত ফাল্গুন।
যেন নব উত্থানে জেগেছে,
কৃষ্ণচূড়া আর শিমুল।
গাছে গাছে না ফুটুক
কোনো রঞ্জিত ফুল।
তবু সৃজন সন্ধানে
এসেছে প্রাণের মুকুল।
বসন্তের কোমল হাওয়ায়,
বৃক্ষকুল হয় আকুল।
সুখের স্বপ্নীল হাওয়ায়,
প্রাণের সকলই হই ব্যাকুল।



