
একটি নতুন চাঁদ
অবুঝ শিশুটির বাঁধভাঙা উচ্ছ্বাস;
চৌধুরী পরিবার ব্যস্ত রঙিন সময়ে,
রহমত মিয়া কুঁজো হয় রিক্সার হাতলে
জুলেখার কান্নার জল ঢেকে থাকে আঁচলে।
চিন্তার রেখা স্পষ্ট ফুটে ওঠে পায়েসে;
ঋণের অংক যোগ হয় চিনি আর লবণে
তবুও করিমন হাসে, হাসতে হয় অনিচ্ছায়
ভাগ্যের চাকা বিপরীতে ঘুরছে অবিরত।
মধ্যবিত্ত!
সে তো মরে সামাজিক দায়বদ্ধতায়
অস্তিত্ব রাখে মনস্তাত্ত্বিক যুদ্ধ রেখায়।



