
ফেরদৌস জামান খোকন
একুশ মানে স্বপ্ন দেখি
আপন সুরে বলি,
একুশ মানে বিভেদ ভুলে
কষ্ট পায়ে দলি।
একুশ মানে শহিদ স্মৃতি
আমার মনে পড়ে,
একুশ ছিল বলেই আজি
বাংলা প্রতি ঘরে।
একুশ মানে শহিদ ভাইয়ের
বুকের তাজা রক্ত,
একুশ মানে মায়ের ভাষা
করেছি সব রপ্ত।
একুশ মানে স্বাধীনভাবে
বেঁচে থাকার শক্তি,
একুশ মানে নিজের দেশকে
করি শ্রদ্ধা ভক্তি।
একুশ আমার একুশ তোমার
একুশ সবার জন্য,
একুশ তারিখ আছে বলেই
আজকে আমরা ধন্য।



