
তুহীন বিশ্বাস
ঝড়ে ঝরে পড়া পাপড়িগুলো ফিরে আসুক
জানুক বিচ্ছিন্ন সম্পর্কে রক্তক্ষরণের যন্ত্রণা
আর শূণ্যপুরে অন্তরাত্মার নষ্টকষ্ট মহাকাব্য।
স্মৃতিরা অস্তিত্বের লড়াইয়ে বারংবার পরাস্ত
ইচ্ছেগুলো নির্বাসনে, স্বপ্নের দরজাটাও বন্ধ
ট্রেনের অচল ইঞ্জিন, বগিগুলো নিথর নিস্তব্ধ।
জরাজীর্ণ ডাইরির আমি’র তুমিটা নিরুদ্দেশ
সকল মিথ্যে অভিমান বড্ড কুৎসিত, জটিল
ভুলগুলো ভুল পথে হেঁটে হেঁটে রক্ত ঝরায়।
ভাঙা মনের কার্নিশে সন্দেহ ভাইরাসের রূপ
অন্ধের বাজারে আলো প্রতিষ্ঠা নিছকই স্বপ্ন
ঝরে পড়া পাপড়িও আজ অনুতপ্ত অবেলায়।



