বিনোদন

এক ঝলকে দেখে নিন দীপিকা–রণবীরের রাজকীয় বিয়েতে কী হচ্ছে

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: হাই–ভোল্টেজ বিয়ে বলে কথা। আর তার প্রস্তুতিও চলছে জোরকদমে। বিয়ের জন্য কিছুদিন আগেই ইতালি উড়ে গিয়েছেন দীপিকা–রণবীর। ইতালির লেক কোমোতে বসতে চলেছে বিয়ের আসর। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধুই ‘‌ওয়েডিং ভেনু’‌র ছবি। সোমবারই সেই বেশ কিছু নতুন ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

লেক কোমোর ভিলা ডেল বালবিয়ানেলোতে হবে দীপিকা–রণবীরের বিয়ে। ১৪ এবং ১৫ নভেম্বর রাজকীয় এই ভিলাতেই বসতে চলেছে তাঁদের বিয়ের আসর। স্বপ্নময় এই জায়গাটি দেখার পর যে কেউ প্রেমে পড়ে যাবে। সূত্রের খবর, বিয়ের জন্য ভিলা সাজানোর কাজ চলছে। রণবীর এবং দীপিকার আত্মীয়–পরিজনরা আসতে শুরু করে দিয়েছে। বিয়ে নিয়ে বলিউডেও চলছে জোর জল্পনা।

গতসপ্তাহেই বিয়ে উপলক্ষ্যে দীপিকা এবং রণবীর সপরিবারে ইতালি উড়ে যান। মুম্বই বিমানবন্দরে দু’‌জনেরই পরনে ছিল সাদা পোশাক।

লেক কোমোর বাইরে এবং ভেতরে জোরদার নিরাপত্তা রাখা হয়েছে। ভেতরে মোবাইল ফোনও নিয়ে যাওয়া যাবে না বলে জানা গিয়েছে। বিয়ের আগে বেঙ্গালুরুতে দীপিকার বাড়িতে নান্দিমুখেরআয়োজন করেন তাঁর মা উজ্জ্বলা পাড়ুকোন।

অন্যদিকে, রণবীরের মুম্বইয়ের বাড়িতে গায়ে হলুদ পর্ব সারা হয়। বিয়েতে অতিথি হিসাবে আসতে চলেছেন ফারহা খান, শাহরুখ খান, পরিচালক সঞ্জয় লীলা বনশালি। ইতালিতে বিয়ের পর বেঙ্গালুরু এবং মু্ম্বই দু’‌জায়গাতেই গ্র‌্যান্ড রিসেপশন হওয়ার কথা রয়েছে।

সুত্রঃ আজকাল

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension