প্রধান খবরযুক্তরাষ্ট্র

এপস্টেইনের গ্রাহক তালিকার কোনো অস্তিত্ব নেই!

মার্কিন যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের দোষী সাব্যস্ত হওয়া বান্ধবী ঘিসলাইন ম্যাক্সওয়েল মার্কিন কর্মকর্তাদের জানিয়েছেন, বহুল আলোচিত ‘ক্লায়েন্ট তালিকা’ বিদ্যমান নেই। ট্রাম্প প্রশাসন এপস্টেইন সম্পর্কে তথ্য প্রকাশের জন্য চাপের সম্মুখীন হয়েছে। এপস্টেইনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।

শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত জুলাইয়ে ম্যাক্সওয়েল এক সাক্ষাৎকারে বলেন, তিনি ট্রাম্প বা সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে কোনো অসংযত আচরণ করতে দেখেননি। এ ছাড়া ম্যাক্সওয়েলের বাড়িতে একজন অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে প্রিন্স অ্যান্ড্রুর যৌন সম্পর্কের অভিযোগকে ‘মন খারাপ করার মতো অকল্পনীয়’ বলেও অভিহিত করেন তিনি। ম্যাক্সওয়েল ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছেন। তাঁর বিরুদ্ধে ফেডারেল কর্মকর্তাদের কাছে মিথ্যা বলারও অভিযোগ রয়েছে।

ম্যাক্সওয়েল বর্তমানে যৌন পাচার মামলায় ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন। এ সাজা বাতিলের জন্য ইতোমধ্যে তিনি মার্কিন সুপ্রিম কোর্টে আবেদনও করেছেন। তাঁর আইনজীবী বলেন, তারা প্রেসিডেন্টের ক্ষমা ‘স্বাগত’ জানাবেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চের সঙ্গে সাক্ষাৎকারের কিছুক্ষণ পরই ম্যাক্সওয়েলকে তাঁর ফ্লোরিডা কারাগার থেকে টেক্সাসের আরেকটি নিম্ন-নিরাপত্তা কারাগারে স্থানান্তর করা হয়। কেন এ পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা স্পষ্ট নয়। টড ব্লাঞ্চ আগে ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী হিসেবে কাজ করেছিলেন। এরই মধ্যে হোয়াইট হাউস দৃঢ়ভাবে বলেছে, ম্যাক্সওয়েলের মামলায় ‘কোনো নমনীয়তা দেখানো বা আলোচনা করা হচ্ছে না।’

যুক্তরাষ্ট্রের কথিত ‘ডিপ স্টেট’ বা গোপন সরকারের সঙ্গে এপস্টেইনের ওই তালিকার যোগসূত্র দেখে একটি মহল। ওই তালিকায় দেশটির শীর্ষ রাজনীতিক ও প্রভাবশালীদের নাম রয়েছে, যা ফাঁস হলেও বিশ্বজুড়েই সাড়া পড়ে যেত। এপস্টেইন ও ম্যাক্সওয়েলের সঙ্গে তারাও অপরাধী সাব্যস্ত হওয়ার ঝুঁকিতে পড়তেন।

এপস্টেইনের গোপন নথিতে কাদের নাম রয়েছে, তা নিয়ে কৌতূহলের শেষ নেই। ২০১৯ সালে নিউইয়র্কের একটি কারাগারে কুখ্যাত যৌন অপরাধী বিচারের অপেক্ষায় থাকাকালে ‘আত্মহত্যা’ করেন।

এর পরই বিখ্যাত ও প্রভাবশালীদের সঙ্গে তার বহুল চর্চিত যোগাযোগের ঘটনা ঘিরে নানা ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়ে। অনেকে মার্কিন ডিপ স্টেটের যোগাযোগ খুঁজতে থাকেন। এপস্টেইনের পুরো নথি এখনও এক বড় রহস্য হয়েই আছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension