প্রবাস

এবিবিএ’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রূপসী বাংলা প্রবাস ডেস্ক:প্রবাসের বাংলাদেশী- আমেরিকান ব্যবসায়ীদের মধ্যকার সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো আমেরিকান-বাংলাদেশী বিজনেস এলায়েন্স (এবিবিএ)-এর বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল। ব্যতিক্রমী আয়োজনে গত ২১ মে মঙ্গলবার এই মাহফিলের আয়োজন করা হয়। এতে বিভিন্ন মিডিয়ার সম্পাদক, সাংবাদিক, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীগণ সপরিবারে উপস্থিত ছিলেন। খবর ইউএনএ’র।

সিটির ফ্রেশফেডো’র আলী বাবা রেষ্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন হাফেজ শেখ জুনায়েদ আহমেদ। এরপর উপস্থিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবিবিএ’র প্রেসিডেন্ট ফখরুল ইসলাম দেলোয়ার ও সেক্রেটারী জেনারেল ইয়াকুব এ খান। এসময় এবিবিএ’র ভাইস প্রেসিডেন্ট মইনুল ইসলাম, ইফতার মাহফিল আয়োজক কমিটির কনভেনর বশির খান ও চীফ কো-অর্ডিনেটর বিলাল চৌধুরী সহ এবিবিএ’র অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন এবং তাদের পরিচয় করিয়ে দেয়া হয়। এরপর বিশেষ মুনাজাত পরিচালনা করেন ইমাম কাজী কাইয়ুম। অনুষ্ঠান পরিচালনা করেন ইফতার মাহফিল আয়োজক কমিটির মেম্বার সেক্রেটারী এএফ মিসবাহউজ্জামান।

অনুষ্ঠানে বিভিন্ন বাংলা মিডিয়ার সম্পাদকদের মধ্যে সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক আজকাল-এর প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো, সাপ্তাহিক দেশকন্ঠ সম্পাদক দর্পণ কবীর সহ উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, বিশিষ্ট শিল্পপতি জহিরুল ইসলাম, খানস টিউটোরিয়াল-এর চেয়ারপার্সন নাঈমা খান, বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ, আলহাজ শামসুল আলম, ওয়েল কেয়ারের সিনিয়র ম্যানেজার সালেহ আহমেদ, কমিউনিটি নেতা আজিমুর রহমান বুরহান, বেদারুল ইসলাম বাবলা, মস্তফা কামাল, ছদরুন নূর, আমিনুল ইসলাম চুন্নু, হাসানুজ্জামান হাসান, সাইফুল ইসলাম, একেএম শফিকুল ইসলাম, ইফজাল আহমেদ চৌধুরী, নিউইয়র্কের অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট ৩৭ এর আগামী প্রাইমারী নির্বাচনে প্রার্থী মেরী জোবাইদা প্রমুখ উপস্থিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension