প্রবাস

কুইন্স বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রূপসী বাংলা প্রবাস ডেস্ক:ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হলো কুইন্স বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল। গত ২০ মে সোমবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বেলোজিনো পার্টি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই সাথে অনুষ্ঠানে সংগঠনের নতুন কর্মকর্তারা অভিক্ত হন। অনুষ্ঠানে নতুন সভাপতি মোহাম্মদ সামসুদ্দিন-কে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান এম আজিজ। পরবর্তীতে সভাপতি সংগঠনের অন্যান্য কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠান পরিচালনা করেন সোসাইটির সাধারণ সম্পাদক জে মোল্লা সানী।

অনুষ্ঠানে পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং বিশেষ দোয়া পরিচালনা করেন মসজিদ বায়তুল মোকাররম-এর ইমাম ও খতিব মোহাম্মদ আব্দুল্লাহ কামাল। এছাড়াও অন্যান্যে মধ্যে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম উপদেষ্টা তোফায়েল অহমেদ চৌধুরী। বক্তারা সবার সহযোগিতায় কুইন্স বাংলাদেশ সোসাইটিকে আরো শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন। বিভিন্ন মিডিয়ার সম্পাদক, সাংবাদিক, রাজনীতিক, ব্যবসায়ী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী সপরিবারে অনুষ্ঠানে অংশ নেন।

কুইন্স বাংলাদেশ সোসাইটির নতুন কর্মকর্তারা হলেন: সভাপতি- মোহাম্মদ সামসুদ্দিন, সহ সভাপতি- মোহাম্মদ মাসুক মিয়া, কাজী তোফায়েল ইসলাম ও তারিকুল হোসেন বাদল, সাধারণ সম্পাদক- জে মোল্লা সানি, কোষাধ্যক্ষ- মনিরুল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক- মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, সাংগঠনিক সম্পাদক- শেখ মোহাম্মদ ফারুকুল ইসলাম, প্রচার সম্পাদক- মনিরুল ইসলাম মনির, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক- মোহাম্মদ জাভেদ উদ্দিন। কার্যকরী সদস্য- আজিমুর রহমান বুরহান, মাসুদল হক সানু, আব্দুর রহমান, ময়নুর চৌধুরী, ওয়াহিদ কাজী এলিন, আবুল হোসেন, সবুর হোসেন, শহীদুল ইসলাম, আহসানুল হক বাবুল, জোশেব চৌধুরী ও ফকর উদ্দিন।

উপদেষ্টা পরিষদের সদস্য হলেন: এম আজিজ, কামাল আহমেদ, তোফায়েল আহমেদ চৌধুরী, আবুল ফজল দিদারুল ইসলাম, শাহ নেওয়াজ ও মোহাম্মদ আশ্রাব উদ্দিন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension