প্রবাস

ওয়াশিংটন ডিসিতে ওয়াশিংটনে আওয়ামী লীগ নেতাকর্মীদের মত বিনিময়

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরোধী চক্র তথা জামাতে- বিএনপির ষড়যন্ত্র রুখে দেয়ার লক্ষ্যে ওয়াশিংটনে আওয়ামী লীগ নেতাকর্মীদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৫ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সহ সভাপতি জি আই রাসেলের অ্যাশবার্ন ভার্জিনিয়ার বাসভবনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভা যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষন সাংগঠনিক সম্পাদক দস্তগীর জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক এম খান, সিনিয়র সহ সভাপতি শিব্বীর আহমেদ, সহ সভাপতি আনোয়ার হোসাইন, সহ সভাপতি মজিবুর রহমান খান, ভার্জিনিয়া ষ্টেট আওয়ামী লীগের ও যুদ্ধাপরাধ ট্রাইবুনালের প্রাক্তন প্রসেকিউটর সাধারন সম্পাদক এডঃ সাইফুল ইসলাম, বাঙালী ফাউন্ডেশন সভাপতি জীবক বড়ুয়া, ভার্জিনিয়া ষ্টেট আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমান উল্লাহ্‌ আমান, ভার্জিনিয়া ষ্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, বৃহত্তর ওয়াশিংটন আওয়ামী যুবলীগ সভাপতি দেওয়ান আরশাদ আলী বিজয় ও যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, বৃহত্তর ওয়াশিংটন ছাত্রলীগ সাধারন সম্পাদক মীর রফিকুল ইসলাম, কার্যকরি সদস্য রতন নির প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় ছিনিয়ে আনার লক্ষ্যে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য মত ব্যক্ত করেন। বক্তারা বলেন, যেমনি ভাবে ওয়াশিংটনের আওয়ামী লীগ নেতা কর্মীরা ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশের প্রাক্তন বিচারপুতি সুরেন্দ্র কুমার সিনহার তথাকথিত বই প্রকাশনার অনুষ্ঠান ব্যর্থ করে দিয়েছে, ঠিক তেমনি ভাবে ওয়াশিংটনের মাটিতে বাংলাদেশী বিরোধী ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়ার জন্য ওয়াশিংটনের আওয়ামী লীগ নেতাকর্মীরা ইস্পাত কঠিন দৃঢ় ঐক্যবদ্ধ।হাকিকুল ইসলাম খোকন ,বাপসনিঊজ

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension