কবিতাসাহিত্য

কলঙ্কিত অতীত নির্লজ্জ সঙ্গমে

তুহীন বিশ্বাস


শর্তযুক্ত চুক্তিবদ্ধ মালী—
পরিমিত জল ঢালে শেকড়ে।
ফুলে উপচে পড়ে মধু,
তৃষ্ণার্ত ভ্রমর অস্তিত্ব লুফে স্বেচ্ছায়!

ভুল; ভুলে যাওয়ার কৌশল ,
নতুনত্ব সন্ধানে দিকভ্রান্ত কামুক?
কলঙ্কিত অতীত নির্লজ্জ সঙ্গমে—
পঙ্গুত্ব ধারণ করে আগামী।

অন্ধরা গন্ধ শুঁকে বুঁদ হয় নেশায়
সভ্যতা আজ বন্দী আছে খাঁচায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension