
হাফিজুর রহমান
আহ্ হা! কী লাভ ফুল দিয়ে – সমাধীতে আমার?
যে ফুলের পবিত্র ঘ্রাণ, দোলাতে পারবে না হৃদয়টাকে;
হাসবে না দু’চোখ আমার, প্রেমের জল ঝরিয়ে—
সেখানে খুশির কিছু নেই, আমি পারব না সুখী হতে
ভেদ করবে না সম্মান সেদিন – ঐ মাটির প্রাচীর।
অযথা করা হবে অপমান, জল হয়ে যা গড়িয়ে যাবে—
অপমান-রোধক দেহ মনে লাগবে না তার ছোঁয়া।
ক্লান্তি! না না, ক্লান্তি নেই আমার অবহেলা কুড়ানোর;
দীর্ঘ মেয়াদে অবজ্ঞা রাখার থলিটাও, বে-শ বড়োসড়ো!
বহু জনমেও, ভরবে না বলেই – মনে হয় না আমার।
সুতরাং, যার যতো ইচ্ছে, দিয়ে-ই দাও কষ্ট; কষ্ট—
আমি কষ্টের গোলাঘরে বসে, ভালো চাই সকলের।
কষ্ট খেয়ে বাঁচি, আমি কষ্টে হাসি; কষ্টকে ভালোবাসি
আমার কষ্ট, আমি – আমিই কষ্টের!



