আন্তর্জাতিকপ্রধান খবরবিজ্ঞান ও প্রযুক্তি

কানাডায় ফেসবুক ও ইনস্টাগ্রামে সংবাদ রাখবে না মেটা

কানাডার ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এই দুই প্ল্যাটফর্মে সংবাদ শেয়ার করতে পারবেন না। কানাডা সরকার নতুন আইন করায় সংবাদের ফিচার বন্ধ করে দিতে যাচ্ছে বলে জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম দুটির মালিকানা প্রতিষ্ঠান মেটা। খবর: রয়টার্স’র।

ফেসবুক ও ইনস্টাগ্রামের পাশাপাশি গুগলের প্ল্যাটফর্মগুলোতেও নতুন আইন একইভাবে কার্যকর হবে।

সংবাদমাধ্যমগুলোর কন্টেন্ট যেহেতু ফেসবুক ও ইনস্টাগ্রামে শেয়ার করা হয়, এসব সংবাদপ্রতিষ্ঠানকে তার মূল্য পরিশোধ করতে হবে এ মর্মে আইন করতে যাচ্ছে কানাডা সরকার। ‘অনলাইন নিউজ অ্যাক্ট’ নামের আইনটি উচ্চকক্ষ সিনেটে বৃহস্পতিবার পাস হয়েছে। শুধু রাজকীয় অনুমোদনের অপেক্ষা। এর আগে ২০২১ সালে অস্ট্রেলিয়া একই রকম আইন করেছিল।

কানাডার সংবাদমাধ্যমগুলোর উপর্যুপরি অভিযোগের পর দেশটি এই আইন করার উদ্যোগ নেয়। সংবাদমাধ্যমগুলোর দাবি, তাদের কন্টেন্ট ব্যবহার করে সামাজিক যোগাযোগের সাইটগুলো ব্যবসা করছে, অথচ সংবাদ তৈরি করছে যারা তারা কোনোভাবে লাভবান হতে পারছে না।

মেটা জানিয়েছে, ‘আজ আমরা নিশ্চিত করছি যে, যেদিন থেকে অনলাইন নিউজ অ্যাক্ট কানাডায় কার্যকর হবে, ফেসবুক ও ইনস্টাগ্রামে সেদিন থেকে সংবাদ দেখা যাবে না।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension