
লুৎফুর রহমান চৌধুরী
শান্ত নদী অনেকটা ক্লান্ত বিকেল
কালো মেঘে ঢাকা পড়েছে আকাশ
হয়তো আকাশের বুক ভেঙে
কিছুটা বৃষ্টি পড়বে শুকনো মাটিতে
আমি তার প্রাণে চেয়ে আছি ।
বাড়ির পাশে সারি সারি কাশবন
মাতাল হাওয়ায় দুলছে কাশফুল
যেন এক নব বধূর সাজ ধরেছে
মায়াবী কাশফুল আমাকে কি যেন
মৃদু মৃদু হাসিতে বলতে যাচ্ছে।
আহারে, শরৎ এলেই রূপ তোমার
ফুটে উঠে বাড়ির আশপাশে
তোমাকে ছুঁইতে ইচ্ছে করে মনটা
কিন্তু ছুঁতে পারিনা না
যদি তুমি হাওয়ায় উড়ে যাও।
কাশফুল তোমার সাদা রং দেখে
আমি মাঝে মধ্য পাগল হয়ে যাই
আমি কত স্বপ্ন দেখি তোমাকে নিয়ে
কত কিছু লিখতে ইচ্ছে করে কলম,
তুমি ডানা মেলে উড়ে যেওনা।



