আন্তর্জাতিক

কাশ্মিরের স্বাতীনতাকামী নেতা গিলানীর মৃত্যু

কাশ্মিরের বর্ষীয়ান নেতা সৈয়দ আলী গিলানী মারা গেছেন। শ্রীনগরের নিজ বাসভবনে ৯২ বছর বয়সে মৃত্যু হয় তার। দীর্ঘদিন তিনি নানা রোগে ভুগছিলেন।

বিবিসি জানিয়েছে, গত ১১ বছর ধরে তিনি গৃহবন্দী জীবন কাটাচ্ছিলেন। তার বাসার আশেপাশের সড়কে সবসময় চলাচলে কঠোর বিধি নিষেধ ছিল। জানাজা ঘিরেও ব্যাপক সতর্ক অবস্থায় ভারতীয় পুলিশ ও সেনাবাহিনী।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন জম্মু অ্যান্ড কাশ্মিরের সবশেষ প্রধানমন্ত্রী ও পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি। টুইটারে দেয়া শোকবার্তায় তিনি বলেন, তার বেশিরভাগ মতামতে দ্বিমত পোষণ করলেও তার বিশ্বাসের প্রতি আমি শ্রদ্ধাশীল।

শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও। গিলানীকে মুক্তিযোদ্ধা উল্লোখ করে বৃহস্পতিবারকে শোক দিবস ঘোষণা করেন।

কাশ্মিরের স্বাধীনতাপন্থী সৈয়দ আলী গিলানী রাজনৈতিক জীবনে ভারত বিরোধী বলে পরিচিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension