
নিউ ইয়র্কযুক্তরাষ্ট্র
কুইন্সে তীর ধনুক নিয়ে ফেডেক্স ড্রাইভারকে ধাওয়া, গ্রেপ্তার ১
মঙ্গলবার (২৫ এপ্রিল) তীর ধনুক নিয়ে ফেডেক্সের এক ড্রাইভারকে ধাওয়া করার অভিযোগে নিউ ইয়র্ক পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
সিবিএস২ জানিয়েছে, কুইন্সের জ্যামাইকায় এনওয়াইপিডি তদন্তকারীরা ইতোমধ্যে তীর ধনুকের একটি ছবি পোস্ট করেছেন।
সূত্র আরো জানায়, বাইশ বছর বয়সি আলেকজান্ডার ক্যারিয়ন তার প্রেমিকার সঙ্গে ফেডেক্সের ওই ড্রাইভার কেন কথা বলেছে সেটা জানতে চেয়েছিল।
কিন্তু ফেডেক্সের ড্রাইভার ক্যারিয়নকে উপেক্ষা করে।
পর মুহূর্তেই ক্যারিয়নকে তীর ধনুক নিয়ে তার দিকে ছুটতে আসতে দেখে ড্রাইভার দ্রুত স্থান ত্যাগ করে ৯১১ নম্বরে অভিযোগ জানায়।
পুলিশ জানিয়েছে, ক্যারিয়নকে তার বাড়ির কাছ থেকে গ্রেপ্তার করা হয়েছে।❐
জাআ



