বাংলাদেশবিনোদন

কেরানীগঞ্জে চলচ্চিত্র নায়িকা শিমুর লাশ উদ্ধার

কেরানীগঞ্জ মডেল থানা এলাকার হযরতপুর ব্রীজের পাশ থেকে চলচ্চিত্র নায়িকা রাইমা ইসলাম শিমুর (৪০) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সালাম মিয়া এ খবর নিশ্চিত করেন।

আবদুস সালাম আরও জানান, সোমবার (১৭ জানুয়ারি) সকালে কেরানীগঞ্জের হযরতপুর ব্রিজের কাছে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করে কেরানীগঞ্জ থানা পুলিশ। জানতে পেরেছি, উদ্ধার হওয়া লাশটি শিমু নামে এক অভিনেত্রীর। তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

এক প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যার পর লাশটি ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension