খেলা

কোটলার নাম বদলে অরুণ জেটলি স্টেডিয়াম

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক: বদলে যাচ্ছে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম৷ প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী তথা দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসেসিয়েশনের প্রাক্তন সভাপতি অরুণ জেটলির নামে নতুন করে নামাঙ্কিত হতে চলেছে দিল্লির অন্তর্জাতিক এই ক্রিকেট স্টেডিয়ামের৷

জেটলির মৃত্যুর তিন দিনের মধ্যেই ডিডিসিএ সিদ্ধান্ত নেয় কোটলা স্টেডিয়ামের নাম বদলে প্রাক্তন সভাপতির নামে করার৷ সেই মতো মঙ্গলবার ঘোষণা করা হয় নাম বদলের কথা৷ আগামী ১২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে কোটলার নাম পরিবর্তন করা হবে৷ সেই অনুষ্ঠানেই স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ করা হবে ভারত অধিনায়ক বিরাট কোহলির নামে৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension