প্রধান খবরবাংলাদেশ

নিম্নমানের আরও ১৩ পণ্য শনাক্ত

রূপসী বাংলা নিউজ ডেস্ক: ১৫৪টি নিত্য প্রয়োজনীয় পণ্য পরীক্ষা করে স্কিন ক্রিম ও ঘিসহ ১৩টি পণ্য নিম্নমানের পেয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। মঙ্গলবার (২৭ আগস্ট) হাইকোর্টে এ প্রতিবেদনটি দাখিল করেছেন সংস্থাটির আইনজীবীরা। নিম্নমান ঘোষণার কয়েকদিনের মধ্যে ওই পণ্যগুলো কীভাবে মানসম্মত হয় তা নিয়েও প্রশ্ন তুলেছেন উচ্চ আদালত।

নিম্নমানের ওই ১৩ পণ্যের তালিকা-

১. ফার্ম ফ্রেশ ঘি

২. ফর্টিফাইড সয়াবিন ওয়েল (সেফ)

৩. ফর্টিফাইড সয়াবিন তেল (কিচেন)

৪. মদিনা লাচ্ছা সেমাই

৫. আয়োডিন যুক্ত লবণ (উট)

৬. আয়োডিন যুক্ত লবন (নজরুল)

৭. মডার্ন স্কিন ক্রিম

৮. জিএম স্কিন ক্রিম

৯. এরাবিয়ান স্পেশাল ঘি

১০. রেভেন লাচ্ছা সেমাই

১১.খাজানা লাচ্ছা সেমাই

১২.খাজানা ঘি

১৩.খাজানা চানাচুর

আদালতে প্রতিবেদনটি দাখিল করেন বিএসটিআই’র আইনজীবী সরকার এম আর হাসান। এসময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষে ব্যারিস্টার মুহাম্মদ ফরিদুল ইসলাম ও ভোক্তা অধিকারের পক্ষে ছিলেন আইনজীবী কামরুজ্জামান কচি।

এর আগে হটলাইন চালু করতে ৫০ লাখ টাকা বরাদ্দ চাওয়ার বিষয়ে জানতে তলবে হাইকোর্টে হাজির হন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ বিভাগ) শামীম আল মামুন। পরে এ মামলার শুনানিকালে ১৩টি নিম্নমানের পণ্যের বিষয়ে আদালতকে অবহিত করে বিএসটিআই।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension