বাংলাদেশ

কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবি সংগঠন প্রত্যয়ের ঈদ সামগ্রী বিতরন

কোটালীপাড়া প্রতিনিধিঃগোপালগন্জের কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবি সংগঠন প্রত্যয় ঈদ সামগ্রী বিতরন করেছে। একঝাক  তরুনের উদ্যোগে ২০১২ সালে সুবিধাবঞ্চিত মানুষের  সহযোগীতা করার উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করে এই সংগঠনটি।সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই কোটালীপাড়ার দারিদ্র শিক্ষার্থীদের সহায়তা সহ বিভিন্ন কল্যানমূখী কার্যক্রম গ্রহন করে।প্রতি বছরের ন্যায় এ বছরও প্রত্যয়ের সদস্যরা নিজেদের অর্থায়নে কোটালীপাড়ার সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করে।এসময় প্রত্যয়ের সমন্বয়ক নাহিদ মোর্শেদ শুভ সদস্য বায়েজিদ,সৌরভ,রাকিব,হোসাইন,মিনার,মেহেদী, সজল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।প্রত্যয়ের সমন্বয়ক নাহিদ মোর্শেদ শুভ বলেন সূচনালগ্ন থেকে গরিব শিক্ষার্থীদের পরিক্ষার ফর্ম ফিলাপ, বিনামূল্যে বই প্রদান, অসহায় মানুষদের চিকিৎসার ব্যবস্থাকরন সহ বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে থাকে প্রত্যয়। ঈদ আনন্দ উপভোগ সুবিধাবঞ্চিত মানুষের স্বপ্ন নয়, অধিকার সেই কথাটা মাথায় রেখেই প্রতিবারের ন্যায় এবারো আমাদের ঈদ বস্ত্র ও খাবার বিতরন কার্যক্রম সম্পন্ন করেছি । তিনি আরো বলেন, সম্পূর্ন নিজেদের অর্থায়নে পরিচালিত হয় প্রত্যয়ের কার্যক্রম, সমাজের আর্থিকভাবে স্বচ্ছল ও সাবলম্বী ব্যাক্তিরা আমাদের সাথে এগিয়ে আসলে আশাকরি ভবিষ্যতে অনেকদূর এগিয়ে যাবে প্রত্যয়।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension