
এবি ছিদ্দিক
কোথায় গেল পালের নৌকা
কোথায় ছনের ঘর
কোথায় গেল ছোট্ট নদী
মাথাভাঙার চর!
কোথায় গেল পদ্ম পুকুর
শানে বাঁধা ঘাট
কোথায় গেল গামছা বাঁধা
রাখাল ছেলের মাঠ।
কোথায় গেল মাঝিমাল্লা
নাইওরিদের নাও
কোথায় গেল সবুজ বৃক্ষ
শীতল ছায়া গাঁও।
কোথায় গেল ক্ষীরু নদী
ছোট ছোট ঢেউ
কোথায় গেল খেয়া নৌকা
খবর রাখে কেউ?



