কবিতাসাহিত্য

তৃষিত মানবজমিন

সাজু কবীর

স্বপ্ন জাগানিয়া দুধেল আকাশ নেমেছে ধরাতে
ফিসফিস, কানাকানি, জড়াজড়ি সংগোপনে
কত কথা প্রেমময়, কত নির্ভয় সৃজনী-প্রণয়
শুকনো মাটির কোয়া ঠেলে মাথা চাড়া দেয়
ঝাঁক ঝাঁক কচি সবুজের স্বপ্নসুখ-ভরা মনে।

অথচ এ মানবজমিন পানিশূন্যতায় কাতরায়
অনাবাদী ঘর-দোর, ঘুঘু নাচে সুনসান আঙিনায়
আলোকসকাল কিংবা নক্ষত্রের রাত দূর অজানায়
আর কত দিন অপেক্ষায় থাকা দুঃখ-জানালায়!

তবে কি আকাশ নামবে না আমাদের এ তপ্ত ধারায়?

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension