
সারমিন চৌধুরী
শেষ বিপ্লবে আমরা যখন রাজপথে হারিয়ে
প্রচন্ড তেষ্টায় জীবন প্রায় মৃত্যু!
তুমি ভিড় ঠেলে এসে বাঁ পাশে রক্তে দিয়ে লিখলে
প্রেমের মৃত্যু নেই যতদিন আছে নক্ষত্ররাজি
মনে পড়ে সেইদিনের কথাগুলো?
চল আরেকটিবার শক্ত করে হাতটা ধরে
রঙে রঙে মুখরিত করি এই নশ্বর পৃথিবীকে
জেগে উঠুক অবিনশ্বর প্রেমের স্লোগানে;
আসো রাজপথে দাঁড়িয়ে নির্ভয়ে বলি
আমরা হারতে আসিনি, আমরা মরতে আসিনি
সঙ্গতায় বাঁচতে এসেছি পৃথিবীতে
আমরা এক, আমাদের সত্ত্বা এক।



