
আনজানা ডালিয়া
পূর্ণিমার রাত, চাঁদটা জ্বলজ্বল করছে
তবু আমি তুমি নিগুঢ় অন্ধকারে মুখোমুখি
এত অন্ধকার কেন?
দখিনা হাওয়ায় সুবাসটা চিনিয়ে দিলো
এই তুমি সেই তুমি
নাইবা হলাম চোখাচোখি।
পাশে তো পেলাম সিকি সময়
ছায়াটাকে মায়া ভেবেই ছুঁলাম।
অন্ধকারটুকু আরো হলো গাঢ়
নিকষ আলোতেও আমায় চিনতে পারো।



