ভারত

খালিস্তানিদের হয়ে মোদী-শাহকে চ্যালেঞ্জ, রোষের মুখে হার্দ কৌর

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: গত কয়েক বছরে র‍্যাপ মিউজিকে হার্দ কৌর বেশ জনপ্রিয় একটা নাম। খালিস্তানিদের সমর্থন করে রোষের মুখে পড়লেন সেই গায়িকা। একটি ভিডিওতে দেখা যাচ্ছে খালিস্তানিদের হয়ে গলা ফাটাচ্ছেন তিনি।

নিজের ট্যুইটার অ্যাকাউন্টেই সেই ভিডিও পোস্ট করেছিলেন হার্ড কৌর। ২ মিনিট ২০ সেকেন্ডের ভিডিওতে তাঁর সঙ্গে ছিলেন আরও দুই খালিস্তানি সমর্থক। তিনি খালিস্তানিদের পক্ষে হয়ে নরেন্দ্র মোদী ও অমিত শাহকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই।

তাঁর এই ভিডিও-র বিরুদ্ধে প্রতিবাদ জানান অনেকে। এরপরই হার্দ কৌরের ট্যুইটার অ্যাকাউন্ড সাসপেন্ড করে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই শিখদের জন্য আলাদা রাষ্ট্রের দাবি জানিয়েছে খালিস্তানিরা।

গত জুন মাসেই হার্ড কৌরের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হয়েছিল। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও আরএসএস প্রধান মোহন ভাগবত সম্পর্কে মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে এই মামলা হয়েছিল। ভারতীয় সংবিধানের ১২৪ এ ধারায় এই মামলা হয়েছিল।

লাকি বয়, মুভ ইউর বডি সহ বলিউডের একাধিক জনপ্রিয় গান গেয়েছেন হার্দ কৌর। পাতিয়ালা হাউস ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয়ও করেছিলেন হার্দ কৌর।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension