প্রবাস

খালেদা জিয়ার মুক্তি দাবি নিউইয়র্কে যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রূপসী বাংলা প্রবাস ডেস্ক:বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র যুবদল আয়োজিত আলোচনা সভায় বক্তারা বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। অন্যথায় দুর্বার গণআন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়াকে মুক্ত করা হবে। তার আশা প্রকাশ করে বলেন, দেশনেত্রী খালেদা জিয়া আবার ক্ষমতায় ফিরে এসে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবেন।
সংগঠনের সভাপতি জাকির এইচ. চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি আন্দোলন শুধু ফেসবুকে নয়, যে যেখানে আছেন সবরকম সহযোগিতা নিয়ে রাজপথে নামতে হবে। সারা দেশের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে শেখ হাসিনা সরকার খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য থাকবেন।

যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদের পরিচালনায় এবং খলকু রহমান, আমানত হোসেন আমান ও রেজাউল আজাদ ভূঁইয়ার যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ, অধ্যাপক দেলোয়ার হোসেন, আলহাজ সোলায়মান ভূইয়া, ঢাকার সাবেক ওয়ার্ড কমিশনার ফাতেমা সালাম, ফিরোজ আহমেদ, আনোয়ার হোসেন প্রমুখ। অন্যান্যেন মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা পারভেজ সাজ্জাদ, মার্শাল মুরাদ, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, এম. বাসেত রহমান, মঈনুল হাসান মহিদ প্রমুখ। এছাড়া ঢাকা থেকে টেলিফোনে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব। তিনি অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।
৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খালেদা জিয়ার মুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান। এছাড়া বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন যুক্তরাষ্ট্র যুবদলের নেতৃবৃন্দ। এসময় যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। খালেদা জিয়া কারাবন্দি থাকায় অনুষ্ঠানে কেক কাটা পর্ব রাখা হয়নি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension