
শেখ মোমতাজুল করিম শিপলু
গাঁয়ের খোকা ঢাকার খুকি
কিনবে শাড়ি গয়না,
টিয়ে যাবে শ্বশুর বাড়ি
পথ ধরে যে ময়না।
ফিঙে পাখি চিলের মাথায়
ঠোকর মেরে যায়,
সুযোগ পেলেই পোকামাকড়
ধরে ধরে খায়।
মাছরাঙাটা চালাক অতি
মাছের নেশায় রয়,
হাঁটুজলে বক দাঁড়িয়ে
ঠোঁটে শিকার লয়।



