
আব্দুল্লাহ আল মামুন রিটন
কেউ কারও দূরে নই, তবুও দূরত্ব ঢের
নদী থেকে ঝরনার হিসেবি দূরত্বের মতো
অথচ একে-অপরের ভাসমান বন্ধন
চিরকালীন মেঘের সাথে আকাশ যেমন।
এই কাছাকাছির অর্থহীন একটা গল্প থাকে
থাকে দুটি দিকে তাকানো একই শরীরের দৃশ্য
ছুঁয়ে থেকেও অপরিচিত ছায়ার মতো বিভাজন
থেকেও আমরা আসলে কেউ কারও আর নেই।



