কবিতাসাহিত্য

খোলস

তুহীন বিশ্বাস


খোলস ছাড়ুক…
বেরিয়ে আসুক মাকালের দুর্গন্ধ
কাটুক বিশ্বাসীর সকল দ্বিধাদ্বন্দ্ব;
ঝরে পড়ুক ঠোঁটের বিষাক্ত লালা
পরিশুদ্ধ হোক জীবনাঙ্কের খেলা।

সূর্য উঠুক…
উত্তপ্তে বিলীন হোক কুৎসিত দাগ
স্তব্ধ হোক যত্তসব কলুষিত দেমাগ;
ভুলগুলো হোক শিক্ষার হাতিয়ার
আলোকিত হোক আগামীর দ্বার।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension