কবিতাসাহিত্য

তোমার কবিতার চন্দ্রমল্লিকা

আনজানা ডালিয়া


চোখে গাঢ় কাজল,
পায়ে আলতার কারুকাজ,
কপালে ছোট্ট একটা কালো টিপে
আমি তোমার কবিতায় চন্দ্রমল্লিকা হয়ে উঠতাম
কি দোষ হতো আজ তুমি আমার পাশে থাকতে,
আমার শাড়ির কুচি ধরে দিতে
কি এমন ক্ষতি হতো,
হাতে হাত থাকলে?
অপলক তাকিয়ে থাকতে টিপটা ঠিক করতে।
মন খারাপ হলে যে আমার সাজতে ইচ্ছে করে
আর সাজলেই মন খারাপ হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension