আন্তর্জাতিক

গাজায় ভবন ধসে শিশুসহ নিহত ২০, অনেকে নিখোঁজ

গাজা সিটিতে একটি ভবন ধসে অন্তত ২০ জন নিহত হয়েছেন। বেশ কয়েকজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। নিহতদের মধ্যে পাঁচ শিশু আছে। ইসরায়েলি হামলায় ভবনটি আগে থেকেই ক্ষতিগ্রস্ত ছিল।

বুধবার গাজার কর্তৃপক্ষ জানিয়েছে, তাল আল-হাওয়া এলাকায় ছয়তলা ভবনটি রাতে ধসে পড়ে। প্রতি তলায় চারটি করে অ্যাপার্টমেন্ট ছিল। ভবনটি পাশের বাড়িঘর ও তাঁবুর ওপর ভেঙে পড়ে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রণাধীন সিভিল ডিফেন্স।

এএফপির সাংবাদিকেরা ঘটনাস্থলে গিয়ে দেখেন, ভবনটি ভেঙে বিশাল এক স্তূপে পরিণত হয়েছে। মোহান্নাদ আল-মাশহারাউই নামের একজন বলেন, ‘আমার বন্ধু ও প্রতিবেশীরা এই ভবনে থাকতেন। বন্ধুর কিছু কাপড় ও গদি উদ্ধারে সাহায্য করতে এসেছি। বর্তমানে তার থাকার কোনো জায়গা নেই।’

সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন, উদ্ধারকাজ চলছে। সীমিত সরঞ্জাম ও সাধারণ যন্ত্রপাতি দিয়েই কাজ চালানো হচ্ছে। ইসরায়েলি দখলদাররা গাজা উপত্যকায় প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি ও সরঞ্জাম প্রবেশ করতে দিচ্ছে না।

মাহমুদ বাসাল বলেন, ২০২৪ সালে ও গত বছরের মার্চে ভবনটিতে একাধিকবার হামলা হয়েছিল। এরপর সেখানে বসবাস না করতে স্থানীয়দের সতর্ক করা হয়। কিন্তু কোনো জায়গা না থাকায় অনেকে জীবনের ঝুঁকি নিয়ে সেখানে থাকছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension