
শুষ্ক গ্রীষ্মে আমরা মেঘদের স্বাগত জানাই
তাদেরও আছে হরেকরকম ধানাই পানাই
সাদা কিংবা সাদাটে কিছু মেঘ ভাসে
তোমার ও সূর্যের মাঝে স্বস্তির পাশে।
আর জেনো কিছু মেঘের দল কালো
দেখায় কেবল তারা আশার আলো
ওরা আনে ছিটেফোঁটা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
ভেজা বাতাস তাপ ধরে করে অনাসৃষ্টি।
ছায়ার মেঘ, ঠগ মেঘ তার পরে জঙ্গি
ঘন কালো মেঘদল ঝড় তার সঙ্গী
বিজলির চমকে ঢালে বরিষ ধারা
দাবদাহে স্রষ্টার আশীষ তারা।
চার নাম্বারি মেঘদের কথা শোন তবে
মনে হয় এরা নরকের পেয়াদাই হবে
সূর্যাস্তের পরে এরা আসে দল বেঁধে
কয়েদ করে তাপ দাহ ফেরত পাঠাবে
খোলা চুলায় সেদ্ধ হবার মত লাগে
তাজাই রান্না করে কোন দানব খাবে?



