প্রধান খবরপ্রবাস

চাঞ্চল্যকর নিখিল হত্যার সুবিচারের দাবীতে নিউইয়র্কে সমাবেশ

১৪ জুন রবিবার বিকেলে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায়, এক সমাবেশে পুলিশের নির্যাতনে যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড ও গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিখিল তালুকদারের মৃত্যুর ঘটনায় নিন্দা জ্ঞাপন করে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আগতরা হিন্দু লাইভ ম্যাটারস ইন বাংলাদেশ সহ নানা ধরনের প্লেকার্ড নিয়ে প্রতিবাদে অংশ নেয় ।
 কমিউনিটি এক্টিভিস্ট গোপাল স্যান্যালের সঞ্চালনায় বক্তারা বলেন ‘গত ২ জুন কোটালীপাড়ায় নিখিল তালুকদার নামে এক কৃষককে পুলিশের এক উপসহকারী পরিদর্শক নির্মমভাবে হত্যা করে। নিখিলের শিরদাঁড়া হাঁটু দিয়ে চাপ প্রয়োগ করে ভেঙে দেয়ার ফলে তার মৃত্যু ঘটে । বক্তারা সরকারের কাছে, নিখিল হত্যাকারীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। তাদের প্রতিবাদ অব্যাহত রাখারও প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য দেন হিন্দু কোয়ালিশন নিউইয়র্কের সংগঠক ও অনলাইন এক্টিভিষ্ট দীনেশ চন্দ্র মজুমদার,  কমিউনিটি  এক্টিভিস্ট শুভ রায়সহ অন্যরা।

প্রবাসী বাঙ্গালী সমাজের ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা আরও বলেন বাংলাদেশের সকল ধর্ম বর্ণের মানুষের এক হয়ে এধরনের অন্যায়ের প্রতিবাদ করলেই ভবিষ্যতে আর সমাবেশের প্রয়োজন হবে না। তারা অনিয়মের মাধ্যমে আলোচিত এ হত্যাকান্ডের মিমাংসার অপচেস্টারও নিন্দা জানান। তারা আরও উল্লেখ করেন অসহায় পরিবারকে টাকা দিয়ে মামলা তুলে নেয়ার অসৎ উদ্দেশ্য কোন ভাবেই কাম্য নহে । বক্তারা এই ভয়ানক হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীর সর্বোচ্চ শাস্তি দাবি জানান ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপক দাস, সঞ্জীত কুমার ঘোষ, অতুল রায়, অংশু বৈদ্য,প্রকাশ গুপ্তা, লিটন চৌধুরী, বিভাষ মল্লিক প্রমুখ ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension