বিনোদন

চার-চারটি রূপ নিয়ে তৈরি কঙ্গনার ‘ক্যুইন’

রূপসী বিনোদন ডেস্ক রিপোর্ট: ‘ক্যুইন’৷ বলিউডের সেই ছবি যা ২০১৩ সাল থেকে রাজ করা শুরু করেছিল৷ এবং সেই রাজত্ব এখনও একই রকম চলছে বলিউডে৷ কঙ্গনা রনাওয়াতের এই ছবি ২০১৩ সালে মুক্তি পেয়েছিল৷ তারপর থেকেই কঙ্গনারও রাজ চলছে এবং এই ছবিরও৷

ছবিটি দর্শক এতটাই পছন্দ হয়েছে যে চারটি ভাষায় তৈরি হয়েছে ‘ক্যুইন’৷ সম্প্রতি চারটি ছবির টিজারে মেতেছে নেটদুনিয়া৷ প্রথমে আসা যাক অভিনেত্রী তামান্নার কথায়৷ তিনি যে ‘ক্যুইন’ রিমেকে অভিনয় করছেন সেই ছবির নাম ‘দ্যাট ইজ মহালক্ষ্মী’৷

ছবির পরিচালনায় রয়েছেন প্রশান্ত বর্মা৷ ছবিতে অন্ধ্র প্রদেশের রাজামুন্দ্রির মেয়ে মহলক্ষ্মীর চরিত্রে অভিনয় করেছেন তামান্নাহ৷ গল্প এক কিন্তু নতুন মুখ৷ সাধারণ লুকে বেশ অন্যরকম লাগছে তামান্নাহকে৷ আরও একটি রিমেক হল কাজল আগরওয়ালের ‘প্যারিস প্যারিস’৷

ছবির টাইটেল ছাড়া বাকি সবটাই আলাদা৷ রমেশ অরবিন্দের পরিচালনায় দর্শক কাজলের এক অন্য রূপ দেখতে পাবে বড়পর্দায়৷ পরমু ভূমিকায় অভিনয় করেছেন কাজল৷ তৃতীয় রিমেকটি নাম বেশ ইন্টারেস্টিং৷ ‘জ্যাম জ্যাম’৷ অভিনেত্রী মঞ্জিমা মোহন, জমার চরিত্রে অভনয় করেছেন৷ পরিচালক নীলকন্ঠ৷

এবারে আসা যাক শেষ রিমেকটির কথায়৷ ‘বাটারফ্লাই’৷ মালয়ালমের জনপ্রিয় অভিনেত্রী পারুল যাদব গোকারনার মেয়ে পার্বতীর চরিত্রে অভিনয় করেছেন৷ এই রিমেকটির পরিচালনাতেও রয়েছে রমেশ অরবিন্দ৷

প্রতিটি টিজারই একে অপরের থেকে খানিক আলাদা৷ ট্রেলার কেমন সেটাই দেখার বিষয়৷ এছাড়াও এই চারটি ছবি একই দিনে রিলিজ করবে নাকি আলাদা আলাদা ডেটে সে বিষয় মুখ খোলেননি নির্মাতারা৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension