আন্তর্জাতিকপ্রধান খবর

চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২১৪৪ জন

প্রাণঘাতী করোনাভাইরাসে চীনে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১৪৪ জনে। শুক্রবার ২১ ফেব্রুয়ারি পর্যন্ত শুধু হুবেই প্রদেশেই একদিনে মারা গেছে ১১৫ জন। চীনের মূল ভূখণ্ডে মৃতের সংখ্যা প্রায় ২২৪৫ জন। এছাড়া বিশ্বজুড়ে ভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৭৭ হাজার।
 
শুক্রবার হুবেই স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে ভাইরাসের কেন্দ্রস্থল হুবেই প্রদেশে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪১১ জন। এ নিয়ে হুবেইতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ৪৪২ জনে।
এছাড়া চীনের বাইরে জাপানে তিনজন, হংকংয়ে দুইজন, ইরানে দুইজন, তাইওয়ানে একজন, ফিলিপাইনে একজন, ফ্রান্সে একজন ও দক্ষিণ কোরিয়ায় একজন করে মারা গেছেন।
 
এদিকে চীনের বাইরে সবচেয়ে আক্রান্ত রয়েছে জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টাইনে থাকা প্রমোদতরী প্রিন্সেস ডায়মন্ডে। এই প্রমোদতরীতে ৬২১ জনের শরীরে করোনার লক্ষণ পাওয়া গেছে। এদের মধ্যে দুইজন মারা গেছেন।
 
এক যাত্রীর শরীরে করোনাভাইরাসের লক্ষণ পাওয়ার পর ৩ ফেব্রুয়ারি থেকে এই বন্দরে কোয়ারেন্টাইনে ছিল প্রিন্সেস ডায়মন্ড। কার্নিভাল করপোরেশনের বিলাসবহুল এই প্রমোদতরীতে প্রায় ৩,৭০০ যাত্রী ছিলেন।
 
এ পর্যন্ত চীন, থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, হংকং, সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, নেপাল, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত এবং তাইওয়ানে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
 
 
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension