কবিতাসাহিত্য

চেতনার ফেরিওয়ালা

তুহীন বিশ্বাস

অথচ, কথা ছিল ছোট ছোট স্বপ্ন পূরণের
ঝলমলে রঙ্গমঞ্চে বাহারি শিল্পীর আবির্ভাব;
ঢোল-তবলা, হারমনিয়াম সবকিছু ঠিকঠাক
পরিপূর্ণ মাঠে প্রত্যাশা লালন করে নরাধম।

চেতনার ফেরিওয়ালা বাধ্যতায় দেশান্তরী
নতুন চেতনায় উজ্জীবিত নব্য-বাস্তবতা;
হারাধনেরা স্বপ্ন বুনে উত্তরাধিকারের জন্য
শক্তিমত্তার দৌড়ঝাঁপে স্বার্থপরতা সাফল্যে।

কাঙ্ক্ষিত সময়ে অনাকাঙ্ক্ষিত প্রেতাত্মা
রবীন্দ্র নজরুলের সাথে ধর্মীয় সাইনবোর্ড;
বেসুরো গানে তিক্ত বিরক্ত প্রজন্মের ধারক
দিন বদলায়, পোশাক বদলায়, চরিত্রটা নয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension