বাংলাদেশ

ছাত্রদলের ৩ ইউনিটের আংশিক কমিটি গঠন

রূপসী বাংলা ডেস্ক:বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের ৩টি সাংগঠনিক ইউনিটের আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। নবনির্বাচিত এই কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে ঘোষিত ইউনিট কমিটির পূর্ণাঙ্গ তালিকা একই সাথে অধীনস্থ সকল ইউনিট কমিটি গঠন করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নিকট জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ।

আজ রবিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান কমিটিগুলোর  অনুমোদন দিয়েছেন।

ছাত্রদলের আংশিক কমিটি হওয়া ৩টি সাংগঠনিক ইউনিটগুলো হলো বরিশাল মহানগর, বরিশাল জেলা ও কক্সবাজার জেলা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension