কবিতাসাহিত্য

ছায়াদের নিজস্ব ব্যাকরণ

জসীম উদ্দীন মুহম্মদ

​আমার ছায়া এখন আমার কথা শোনে না
সে বসে থাকে টেবিলের পাশে
পড়ে উল্টো লেখা বই!
তার ব্যাকরণ অন্যরকম, ক্রিয়াপদ হয় বিশেষ্য
এবং অতীতকাল ভবিষ্যৎকে বন্ধু বলে ডাকে!

​দেয়াল ঘেরা এই ঘরে অজস্র খোলা জানালা
তবু বাতাস আসে না, আসে শুধু হলুদ ফিসফিস
শিশিরের কণাগুলো একেকটি ভাঙা প্রতিজ্ঞা
জমে আছে শহরের পুরোনো টেলিফোনের তারে।

​অন্ধকারে আমি আঁকি একটি তেজী ঘোড়ার ছবি
যার লেজে বাঁধা সাতটি তারার স্বপ্ন
আর সেই স্বপ্ন দৌড়ায় বালির ওপর দিয়ে
যেখানে পায়ের ছাপগুলো ক্রমশ হয়ে ওঠে ভাষা!

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension