কবিতাসাহিত্য

ভাবনার দ্যোতক

সাবেরা হোসাইন

আসলে সে চাঁদ নয়
পরিযায়ী দূরের বলাকা,
ভুল করে তাকে ডেকে
পেয়েছিলেম—
মর্মর বিষণ্ন ঝরা পাতা ।
মুখোমুখি কত কথা
কত শত ভাবনার দ্যোতক।
কেননা,
অনেক পথ পার হয়ে
যেই পেছন ফিরে তাকাই
দূরত্বটা যায় না বোঝা…
পথের একুল-ওকুল বোঝাই
শুধুই অবহেলা।
হতাশাটা বুকের ভেতর
বাঁশির মতো বাজে।
আমি রাত গভীরেই এসেছিলেম
তোমায় পাওয়ার খোঁজে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension