ছড়াসাহিত্য

ছোটবড়

কোমল দাস

কালকে আমায় বললে মাগো, খোকন তুমি বড়
তবু কেন সকল সময় যা ইচ্ছে তাই করো?
বলেছিলে শোনো খোকন বলছি যেটা আজ
বুদ্ধি দিয়ে এখন তোমায় করতে হবে কাজ।

আজকে মা গো কেন তবে বলছো ছোট আবার
বলছো কেন দরকার নেই এসব তোমার ভাবার?
কেন বলছো ছোট হয়ে বড়র ভাব না নিতে
কোন্‌ কারণে মাগো তুমি আসলে বিপরীতে?

মাঝে মাঝেই বলেন এসব কাকা এবং কাকি
কালকে বড় আজকে ছোট এ কোন্‌ ডাকাডাকি!
বড়-ছোট নিয়ে তোমরা এলি খেলা করো
বলো না মা আসলে আমি ছোট নাকি বড়?

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension