
সাঈদুর রহমান লিটন
এই পৃথিবী বাস যোগ্যতা হারাচ্ছে দিনে দিনে
অতি উষ্ণতা বিষিয়ে তুলছে জনজীবন।
মনুষ্যত্ব বিকারে প্রলাপ করে
জঞ্জালে পরিণত হয়েছে বসতি স্থান,
সময়ের স্রোতে বেড়েই যাচ্ছে আগাছা,
তাতেই ছিটাচ্ছে সার, বীজ, কীটনাশক।
আগাছা ফুলে ফেঁপে কলাগাছে রূপ নিচ্ছে।
মূলের প্রভাব তলানিতে কাতরাচ্ছে,
নতুন প্রজন্ম খুশিতে গদগদ,
উড়াল সেতুতে হাঁটে, সুরঙ্গ দিয়ে চলে মানবতা
মানবতা আন্ডার গ্রাউন্ডে চলছে,
মানবতার আকাল সময়ে ভালো দিক কোনটি?
সময়ের সেরা প্রশ্নের উত্তর জানে না কেউ।
জঙ্গলময় সমাজে বাঘ, সিংহ, জানোয়ারই বেশি।



