
জহিরুল হক বিদ্যুৎ
যতটাই ডুবে রবে দুঃখ আর বিষাদে,
ততটাই পিছে রবে স্বপ্নভাঙা নিনাদে।
সুখ আহা সুখ খুঁজি সুখ বড়ই অল্প,
ব্যথা চেপে হাসি মুখে কেউ বলে গল্প।
জন্ম নিয়ে ছুটে চলা মৃত্যু এক নিয়তি,
ঝড়বৃষ্টি বুকে নিয়ে করি প্রভু মিনতি।
থাক যত বাঁধা পথে ভয় নেই জীবনে,
দৃঢ় পদে হেঁটে চলি কল্যাণ ও সৃজনে।
পৃথিবীটা নয় শুধু ভোগ আর দখলে,
মোহ ঘিরে যত কষ্ট দূর করি সকলে।
ছোট এই জীবনেতে কতটুকু চাহিদা?
সব সুখ তার জমা যার দৃঢ় আকীদা।



