আন্তর্জাতিক

জর্ডান ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন-মিসাইল হামলা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সামরিক উত্তেজনা আবারও যুদ্ধাবস্থায় রূপ নিয়েছে। ইরানের ওপর মার্কিন বাহিনীর হামলার জবাবে জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এর বিপরীতে মার্কিন বাহিনী হরমুজ প্রণালি ও বন্দর আব্বাসসহ ইরানের কৌশলগত সামরিক স্থাপনাগুলোতে টানা বিমান হামলা চালিয়েছে। এরই মধ্যে ইরানের খোররামাবাদে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ইরানের সেনাবাহিনী নিশ্চিত করেছে, তাদের ‘সায়েকেহ’ অভিযানের নবম ধাপের অংশ হিসেবে জর্ডানের আজরাক বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। ড্রোন ব্যবহার করে চালানো এই হামলায় ঘাঁটির মার্কিন যোগাযোগ ব্যবস্থা (কমিউনিকেশনস সিস্টেমস), একটি স্থায়ী রাডার সাইট এবং জ্বালানি ডিপোকে লক্ষ্যবস্তু করা হয়। ইরানের বামপুর ব্যারাকে মার্কিন হামলায় ৭ সেনা নিহত হওয়ার জবাবে এই পদক্ষেপ বলে জানায় তেহরান।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সম্মিলিত হামলা চালিয়েছে। ‘নাসর ২’ অভিযানের অষ্টম তরঙ্গের এই হামলায় মার্কিন সৈন্যদের একটি জমায়েত স্থান এবং সি-র‍্যাম আগাম সতর্কতামূলক রাডার ধ্বংসের দাবি করা হয়েছে। ইরানের বিরুদ্ধে কুয়েতের ভূখণ্ড ব্যবহার করায় যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে কুয়েতিদের মার্কিন সেনা তাড়ানোর আহ্বান জানিয়েছে আইআরজিসি।

তেহরান থেকে প্রায় ৪৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত পশ্চিমাঞ্চলীয় শহর খোররামাবাদে অন্তত দুটি বিকট বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে তাদের সর্বশেষ দফার হামলা সম্পন্ন করেছে।

সেন্টকম বলেছে, হরমুজ প্রণালীতে নৌ চলাচলের ক্ষেত্রে হুমকি সৃষ্টির বিষয়ে ইরানের সক্ষমতা হ্রাস করার লক্ষ্যে মার্কিন বাহিনী ইরানের কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা সাইট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এবং উপকূলীয় নজরদারি স্থাপনাগুলোতে আঘাত হেনেছে।

মার্কিন বাহিনী জানিয়েছে, তারা বন্দর আব্বাসসহ একাধিক স্থানে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য নির্ভুল যুদ্ধাস্ত্র (প্রিসিশন মিউনিশন) ব্যবহার করেছে।

তারা আরও যোগ করেছে, বুধবারের শুরুতে ৯০ মিনিটের এক অভিযানের সময় মার্কিন বাহিনী গ্রেটার তুনব দ্বীপে উপকূলীয় প্রতিরক্ষা এবং ক্রুজ মিসাইল (ক্ষেপণাস্ত্র) সাইটগুলোতে আঘাত হেনেছে।

সূত্র: আল-জাজিরা

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension