প্রবাস

জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার মহামারী পরবর্তী কর্মী সমাবেশ

যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি নিউ ইয়র্কে  মহামারী পরবর্তী কর্মী সমাবেশের আয়োজন করেছে।

আজ সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল ৭ সেপ্টেম্বর নিউ ইয়র্ক জ্যাকসন হাইটে জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে এ কর্মী সমাবেশ আয়োজিত হয়।

যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় সদস্য হাজী আবদুর রহমান এতে সভাপতিত্ব করেন। পরিচালনার দায়িত্ব পালন করেন পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য আবু তালেব চৌধুরী চান্দু।

এছাড়া উপস্থিত ছিলেন জাপার সিনিয়র উপদেষ্টা সৈয়দ শওকত আলী, উপদেষ্টা গিয়াস মজুমদার, উপদেষ্টা সাবেক কমিশনার মোহাম্মদ আলী, জাপার সিনিয়র সহ সভাপতি সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন চৌধুরী, জাপার সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব এডভোকেট হারিছ উদ্দিন আহমেদ, জাপার সহ-সভাপতি ডা. মোহাম্মদ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আসেফ বারী টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য লুৎফুর রহমান, যুব বিষয়ক সম্পাদক শফি আলম, সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, কোষাধ্যক্ষ জি.এম ইলিয়াছ, মহিলা বিষয়ক সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী, নিউইয়র্ক সিটি সভাপতি শুভংকর গাঙ্গুলী, নিউইয়র্ক স্টেট সভাপতি এডভোকেট মোহাম্মদ হানিফ।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension