কবিতাসাহিত্য

জুলাই আগস্টের জখম

মহসিন আলম মুহিন


শরীরে জখম, চোখে জখম
ক্ষত বিক্ষত সারা তনু-মন,
কেমনে বুঝাবো দুঃখ বেদনা-
অশ্রু জলে ভাসে দু’নয়ন।

কত সোনা মুখ-মাটির কবরে
কত চাঁদ মুখ উঠল চিতায়,
শহীদ আবু সাঈদ, শহীদ হাফেজ সিয়াম-
শহীদ মুগ্ধ, শহীদ বোনেরা ঘুমায়।

হাজারও শহীদ রক্ত দিলো অকাতরে
হটাতে এক রোখা খুনী স্বৈরাচার,
ছাত্র জনতার খুনে লাল হয়ে-
এল, নতুন স্বাধীনতার সমাচার।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাঝেই
শহীদ হলো যে কত শিহাব,
এই বেদনা কারে কেমনে বোঝাই-
হবে না পূরণ তাদের অভাব।

বুলেটের আঘাত খেয়ে খেয়ে-
অজানা আশংকায় কাটছে দিন,
হাসপাতালের বেডে জখম অনেকে-
কারো কারো বাঁচার আশাটা ক্ষীণ।

দুই হাজার চব্বিশ সালের বাংলার ছবি
যাবে না কখনও মুছে ফেলা,
‘জুলাই-আগস্টের’ শোকের স্মৃতি-
সবাইকে বুকে লয়ে, শপথ করে,
আগামী দিনের হোক পথচলা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension