
ইলিয়াছ হোসেন
বর্ষা শেষে শরৎ আসে
গাছে পাকে তাল,
পদ্ম শাপলায় পায় যে শোভা
বিল নদী আর খাল।
নীল আকাশে মেঘের ভেলা
ছুটাছুটি করে,
ধবল বকে চুপটি করে
টেংরা পুঁটি ধরে।
ঘাসের শিশির চিকমিক করে
রবির আলো পড়ে,
দামাল হাওয়ার পরশ পেয়ে
সবুজ ধানে নড়ে।
শিউলি বেলি বকুল ফুলে
সুরভিত হয় বন,
ফুলের সুবাস গ্রহণ করে
রোমাঞ্চিত হয় মন।
শুভ্র কাশের নরম ছোঁয়ায়
খুব শিহরন জাগে,
পাখির ডাকের সুমধুর সুর
বড়োই মধুর লাগে।



