নিউ ইয়র্ক

টাইমস স্কয়ারে রাতের গুলির শব্দ: ৩ জন আহত, কিশোর আটক


প্রতিবেদন: শাহ্ জে. চৌধুরী

নিউ ইয়র্ক, আগস্ট ৯, ২০২৫: নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারে রাতের বেলায় গুলির ঘটনায় তিনজন আহত হয়েছেন এবং ১৭ বছরের এক কিশোরকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ (NYPD)।

পুলিশ জানায়, ভোর ১টা ২০ মিনিটে ওয়েস্ট ৪৪তম স্ট্রিট ও সেভেন্থ অ্যাভিনিউ সংলগ্ন এলাকায় দু’জনের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে গুলি চালানো হয়। এতে ১৮ বছরের এক তরুণী কাঁধে, ১৯ বছরের এক যুবক ও ৬৫ বছরের এক ব্যক্তি পায়ে গুলিবিদ্ধ হন।

আহতদের দ্রুত বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল। ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে, তবে শনিবার সকাল পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গুলির শব্দে লোকজন আতঙ্কে দৌড়ে পালিয়ে যায় এবং একাধিক পুলিশ ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনা এমন সময় ঘটল যখন ২০২৫ সালে নিউ ইয়র্ক সিটিতে আগের বছরের তুলনায় বন্দুক সহিংসতা ২৩% হ্রাস পেয়েছে। টাইমস স্কয়ার একটি “গান-ফ্রি জোন” বা অস্ত্রমুক্ত এলাকা, যা ঘটনাটিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

তদন্ত চলছে এবং পরবর্তী সময়ে পুলিশ আরও তথ্য জানাবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension